বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

শুক্রবার বেতন-বোনাস পাচ্ছেন শিক্ষকরা

উচ্চকন্ঠ   27-Mar-2025   65

Photo

এফএনএস: অবশেষে স্কুল-কলেজের শিক্ষকরা ফেব্রুয়ারি মাসের বেতন এবং উৎসব ভাতা পাচ্ছেন শুক্রবার। শিক্ষক-কর্মচারীরা দিনভর অপেক্ষার পর বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ইএফটিতে বেতন দেওয়া শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন ও বোনাস দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে সোনালী, জনতা, অগ্রণী ও রুপালী ব্যাংক খোলা রাখার অনুরোধ জানানো হয়। প্রসঙ্গত, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্বশাসিত সব প্রতিষ্ঠান বন্ধ হয়েছে বৃহস্পতিবার। লেনদেন শেষ করে এদিনই ছুটিতে যাওয়ার কথা ছিল ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদেরও। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠিতে আরও জানানো হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের ফেব্রæয়ারি মাসের বেতন, ঈদুল ফিতরের উৎসব ভাতা ইএফটিতে পরিশেধোর লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত জিও জারি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠিতে আরও বলা হয়, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি ঈদুল ফিতরের আগেই তোলার জন্য চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত এবং শুক্রবার একদিন খোলা রাখা প্রয়োজন। এই চিঠির পর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে শুক্রবার সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী— এই চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুই ঘণ্টার জন্য লেনদেন কার্যক্রম চালু রাখার ঘোষণা দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। অথচ গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অপেক্ষার পর বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রæয়ারি বেতন ও উৎসব ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জাতীয় নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের প্রথম ভোট, গণতন্ত্রের পক্ষে...

Photo

ঝিনাইদহে সুস্বাস্থ্য ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সুস্বাস্থ্য ও স্বাস্থ্য...

Photo

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক:সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা...

Photo

চট্টগ্রামে বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

এফএনএস: চট্টগ্রামের মীরসরাইয়ে বসতঘর থেকে এক বৃদ্ধের হাত-পা বাঁধা লাশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত