মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সুস্বাস্থ্য ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   14-Nov-2025   58

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সুস্বাস্থ্য ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণিল হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেফ সুইমিং একাডেমী ও নবগঙ্গা ফিটনেস একাডেমীর যৌথ আয়োজনে শুক্রবার সকালে শহরের পুরাতন ধোপাঘাটা ব্রিজ এলাকা থেকে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। সেসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সেফ সুইংমিং একাডেমীর পরিচালক মাহফুজুর রহমান বিপ্লব, নবগঙ্গা ফিটনেস একাডেমীর পরিচালক কাজী আলী আহম্মেদ লিকুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর শতাধিক প্রতিযোগী পুরাতন ধোপাঘাটা ব্রিজ থেকে শুরু হয়ে মডার্ন মোড়, পোস্ট অফিস মোড় ও পায়রা চত্বর ঘুরে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ শেষে পৌর ইকোপার্কে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে অংশগ্রহণকারীদের ছিল প্রাণবন্ত উপস্থিতি। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

office@ukantho.com


Photo

সবজি ও ফসলে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ, বাড়ছে পোকার সংক্রমণ: হুমকিতে জনস্বাস্থ্য

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সবজি ও ফসলে কীটনাশক ব্যবহার...

Photo

মহেশপুরে বাসে অভিযান চালিয়ে ১২৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ ২ জন গ্রেপ্তার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিশেষ অভিযান...

Photo

নিখোঁজ মেয়ের খোঁজে স্কুলে মা, ফিরলেন পোড়া ব্যাগ হাতে

এফএনএস: রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে...

Photo

ঝিনাইদহে রাতে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মাঝরাতে শহরের বিভিন্ন এলাকা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত