রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

উচ্চকন্ঠ   12-Aug-2025   43

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনের সুযোগ না দিয়ে জেলায় জেলায় প্রথমিক শিক্ষা অফিস ঘেরাও ও মার্চ ফর ঢাকা কর্মসুচি গ্রহনের হুশিয়ারি দিয়েছে ঝিনাইদহ কিন্ডারগার্টেন এসোসিয়েশন।

সংগঠনটির জেলা শাখা মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই কর্মসুচির হুসিয়ারী দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাহীনুর আলম লিটন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা নেতা গোলাম মোস্তফা চঞ্চল, আতিয়ার রহমান, বজলুর রহমান, কাজী মনজুরুল হক ও কামরুজ্জামান লিটন।

লিখিত বক্তব্যে বলা হয়, বৃত্তি পরীক্ষা শুধু আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ^াস ও সামাজিক স্বীকৃতি। শিশুদের এই মৌলিক অধিকার কেড়ে নেওয়ার কারো ক্ষমতা নেই। অথচ সচিবালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ঘাপটি মেরে থাকা কুচক্রি মহল প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনের সুযোগ না দিয়ে বৈষম্যমুলক দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করতে না পারলে যে মানসিক চাপ ও যন্ত্রনার শিকার হবে তার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের শৈলকুপায় আহত মেছো বাঘকে পিটিয়ে হত্যা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

Photo

ঝিনাইদহে রিনিউয়েবল এনার্জি ফেস্ট’র জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা

হাবিব উসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনিইদহ: “‘উদ্ভাবনে শক্তি, ভবিষ্যতের...

Photo

ঝিনাইদহের কুমড়াবাড়িয়ায় বিশ্ব পানি দিবস উপলক্ষে স্মারকলিপি প্রদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নে...

Photo

ঝিনাইদহে পুলিশ ফাঁড়ির পাঁচ’শ গজের মধ্যে গলায় ছুরি ধরে ছিনতাই একজন আটক

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পুলিশ ফাঁড়ির পাঁচ’শ গজের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত