মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জের সাবেক ইউএনও সুবর্ণা রানী সাহাকে ঘিরে গুজব: সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার

উচ্চকন্ঠ   06-Mar-2026   413

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভূয়া ফেসবুক পেজ থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবর্ণা রানী সাহাকে নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও সম্মানহানিকর পোস্ট ছড়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব পোস্টের কোনো সত্যতা পাওয়া যায়নি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন সৎ ও জনপ্রিয় কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০০৮ সালের ৩০তম বিসিএস পরীক্ষায় মোট উত্তীর্ণ হন ৫ হাজার ৮১০ জন। এর মধ্যে ক্যাডার পদে সুপারিশ পান ২ হাজার ৩৬৭ জন এবং বাকিরা নন-ক্যাডার পদে বিবেচিত হন। প্রায় ১ লাখ ৪৭ হাজার আবেদনকারীর মধ্য থেকে ৮ হাজার ৬৪০ জন ভাইভা পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণদের তালিকায় সুবর্ণা রানী সাহা মেধা তালিকায় ১৪তম প্রিলী লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন, যা তার মেধা ও যোগ্যতার স্বীকৃতি হিসেবে বিবেচিত।
জানা গেছে, ষড়যন্ত্রের ফাঁদে পড়েছেন বিসিএসের চারটি ব্যাচের কর্মকর্তারা। এক যুগের বেশি সময় সরকারি চাকরি করে এখন মিথ্যা তথ্য আর গুজবের কারণে সামাজিকভাবে সম্মানহানিতে পড়েছেন বিসিএস ২৮, ২৯, ৩০ এবং ৩১-এর শতাধিক কর্মকর্তা। এ চারটি ব্যাচে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়াদের বাছাই করে মুখরোচক গল্প ছড়ানো হচ্ছে। বিসিএসে নিয়োগ পেয়ে দায়িত্বপালন করা কর্মকর্তাদের নিয়ে এমন গুজবে সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসি এবং জনপ্রশাসন মন্ত্রণালয় বিব্রত। এর থেকে রেহাই পায়নি কালীগঞ্জের জনবান্ধব সাবেক এ নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা।
স্থানীয়রা জানান, কালীগঞ্জে দায়িত্ব পালনকালে সুবর্ণা রানী সাহা তার সততা, কর্মনিষ্ঠা ও মানবিক আচরণের জন্য সাধারণ মানুষের কাছে ব্যাপক সুনাম অর্জন করেন। বিশেষ করে করোনা মহামারির সময় তিনি দিন-রাত কাজ করে উপজেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেন। স্বাস্থ্যবিধি বাস্তবায়ন, ত্রাণ বিতরণ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোসহ নানা উদ্যোগে তিনি সক্রিয় ভ‚মিকা রাখেন।
এছাড়াও দায়িত্ব পালনকালে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তার নানা কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। করনাকালীন সময়ে তার অগ্রনী ভূমিকা এখনও মানুষের মুখে মুখে। দরিদ্র ও অসহায় মানুষের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা, বিভিন্ন উন্নয়নমূলক কাজ তদারকি এবং প্রশাসনিক সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ তাকে কালীগঞ্জবাসীর কাছে স্মরণীয় করে রেখেছে।
স্থানীয় অনেকেই মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে সম্মানিত ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা অনৈতিক এবং সমাজের জন্য ক্ষতিকর। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্যও তারা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
কালীগঞ্জবাসীর মতে, যেসব কর্মকর্তা নিষ্ঠা ও সততার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করেছেন, তাদের প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা সবসময় অটুট থাকবে। সেই তালিকায় সাবেক ইউএনও সুবর্ণা রানী সাহার নামও বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও ভবিষ্যৎ জীবনের আরও সাফল্য কামনা করেছেন।

office@ukantho.com


Photo

জামায়াত নেতাদের হত্যা করে দেশকে কলঙ্কিত করা হয়েছে

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য...

Photo

একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না: আলী রীয়াজ

এফএনএস: একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করা যাবে...

Photo

কালীগঞ্জে ধর্ষণের মিথ্যা মামলায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন আসামী, গ্রেফতার করেছি বলে দাবী করলেন ওসি

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নদীপাড়া...

Photo

ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ১১

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে জসিম উদ্দিন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত