সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সাংবাদিকদের উপর ক্ষেপেছে অপহরণ ও চাঁদাবাজীর নায়ক রনি ও তার সাঙ্গপাঙ্গরা: পেসবুকে আপত্তিকর মন্তব্য

উচ্চকন্ঠ   23-Jun-2025   61

Photo

নিজস্ব প্রতিবেদক: বারোবাজারের চাঞ্চল্যকর অপহরণ ও চাঁদাবাজীর ঘটনা উচ্চকন্ঠ নিউজসহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ হওয়ার পর ক্ষেপেছেন জেলা ছাত্রদলের কথিত ত্যাগী নেতা অপহরণ ও চাঁদাবাজী মামলায় অভিযুক্ত তানভীর রনিসহ তার সাঙ্গপাঙ্গরা। পুলিশের ভয়ে আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিকদের প্রতি ধারাবাহিকভাবে আপত্তিকর মন্তব্য করে চলেছেন তিনিসহ তার অনুসারীরা। এদিকে ভুক্তভোগী তপন চেয়ারম্যান অপহৃত থাকা অবস্থায় অস্ত্রের মুখে ধারণকৃত ভিডিও স্বীকারোক্তি ও অপহরণকারীদের কবল থেকে মুক্ত হবার পর সঠিক বক্তব্য সাংবাদিকদের হাতে আসলে দুটি বক্তব্যই উচ্চকন্ঠ নিউজসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর রনির আসল চেহারা জনগণের কাছে প্রকাশ হয়ে পড়ে। এখন সাধারণ মানুষ বুঝতে পেরেছেন এই অপহরণের সাথে রনি ও তার সাঙ্গপাঙ্গরা প্রত্যক্ষভাবে জড়িত। তাদের আসল উদ্দেশ্য ছিল এক ঢিলে দুই পাখি মারা। প্রথমত অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ আদায় এবং দ্বিতীয়ত কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸাযক ও বারোবাজার ইউনিয়নের জনপ্রিয় সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে তপন চেয়ারম্যানের আশ্রয়দাতা বানিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করে নিজেই আগামী নির্বাচনে চেয়ারম্যানের চেয়ারে বসা। কিন্তু তার সে খায়েশ ফিকে হতে চলেছে। ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুকে মন্তব্যের ঘরে রনি ও তার সাঙ্গপাঙ্গদের ধিক্কার জানিয়ে তাকে খুঁজে বের করে গ্রেফতারের দাবী জানিয়েছে। এছাড়াও গত ২২ জুন রবিবার বারোবাজারে অপহরণ, চাঁদাবাজী, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে শত শত মানুষ বিক্ষোভ মিছিল করেছে। এদিকে পুলিশ রনিসহ তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতার না করায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

office@ukantho.com


Photo

বিএনপি-জামায়াত নেতাদের উপস্থিতিতে নতুন দলের আত্মপ্রকাশ

এফএনএস: রাজধানীর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তরুণদের নতুন রাজনৈতিক...

Photo

ঝিনাইদহে পান বরজে দুর্বৃত্তের হানা,১০ লাখ টাকার ক্ষতি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না...

Photo

এখন কেউ প্রতিহত করে না, ভিডিও করে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা...

Photo

গাজীপুরে অভিযানে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় পাঁচ পুলিশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত