বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জের শমশেরনগরে স্থাপিত দেশের উচ্চতম শেখ মুজিব টাওয়ারের মুরাল ভাঙচুর অগ্নিসংযোগ

উচ্চকন্ঠ   06-Feb-2025   50

Photo

জামির হোসেন, কালিগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের শমসের নগরে শেখ মুজিব টাওয়ারের মুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা রাত ৭ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা বারোবাজারের শমশেরনগরে গিয়ে ওই ভাঙচুর চালায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, উপজেলার কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের শমসেরনগর গ্রামে কয়েক বছর আগে দেশের উচ্চতম ১২৩ ফুট উচ্চতায় শেখ মুজিবের নামে একটি টাওয়ার তৈরি করা হয়। যার নাম দেয়া হয়েছিল স্টাচু অফ ফ্রিডম। ওই গ্রামের আওয়ামী লীগ নেতা রাশেদ শমসের এটি তৈরি করেছিল। বৃহস্পতিবার সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র-জনতা মিছিল সহকারে ওই স্থানে গিয়ে শেখ মুজিবের ম্যুরাল ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। এরপর ওই ভাংচুরকৃত মুরাল বারবাজার শহরে এনে সড়কের উপরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির অন্যতম সমন্বয় হোসাইন আহমেদ বলেন, খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার পরিবারের কোন মুরাল স্থাপনা এ দেশে থাকবে না। বাংলার জমিনে কোন ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। এজন্য তারা শেখ মুজিবের ওই ম্যুরাল গুলি ভেঙে পুড়িয়ে দিয়েছে। এ সময় তাদের সাথে হাজার হাজার ছাত্র জনতা অংশ নেয়।

office@ukantho.com


Photo

খুলনায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার

এফএনএস: খুলনার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির বস্তাবন্দি...

Photo

রাষ্ট্রপতি দলীয় হবেন নাকি বাইরের কেউ, সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

এফএনএস: দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে নানা আলোচনা চলছে। বিএনপি...

Photo

ঝিনাইদহ তথ্য অফিসের আয়োজনে হরিণাকুন্ডুতে নারী সমাবেশ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: জনগণকে অবহিত ও উন্নয়ন কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা...

Photo

ঝিনাইদহে জুলাই ঘোষণা পত্র: তরুন রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবনা শীর্ষক আলোচনা সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই ঘোষণাপত্র: তরুন রাজনৈতিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত