বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

উচ্চকন্ঠ   09-Sep-2025   61

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। ঝিনাইদহ জেলা প্রসাশন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে রোববার সকালে এক আলোচনা সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সেসময় বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল করিম, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ূব হোসেন, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, লৌহজং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, রাজধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন আফরোজ প্রমূখ। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আমজাদ হোসেন আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন।
প্রধান অতিথি বলেন, পৃথিবীতে এখনও পাঁচজনের মধ্যে একজন নিরক্ষর। শিক্ষার হার বৃদ্ধির কোন বিকল্প নেই, ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়ার হার দশ ভাগ যা কোন ভাবেই কাম্য নয়। তিনি আরও বলেন, ইউনেস্কো ১৯৬৬ সালের ৮ সেপ্টেম্বর কে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহন করে। ১৯৬৭ সালে দিবসটি প্রথম উদযাপিত হয়। আর সেসময় থেকেই বাংলাদেশে সাক্ষরতার হার ৭৭.৯% এর মধ্যে ঝিনাইদহে ৭৬.৮%। তিনি বলেন নিরক্ষরতা এক ধরনের অভিশাপ। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

office@ukantho.com


Photo

মহেশপুরে ফতেপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে দিনব্যাপি রনি-র গনসংযোগ

মহেশপুর সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির...

Photo

কালীগঞ্জসহ তিন উপজেলার মানুষের ভরসা বাশের সাকো

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার তিনটি উপজেলার মানুষের একমাত্র ভরসা...

Photo

‘এয়ার ফ্লো’ পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ: লাভবান হবেন চাষী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় পেঁয়াজ...

Photo

অবশেষে গ্রেফতার হলেন নাহিদুল ইসলাম

এফএনএস:পুলিশের সাবেক ডিআইজিও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার একেএম নাহিদুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত