সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

অবশেষে গ্রেফতার হলেন নাহিদুল ইসলাম

উচ্চকন্ঠ   13-Sep-2025   67

Photo

এফএনএস:পুলিশের সাবেক ডিআইজিও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গত শুক্রবার রাতে রাজধানীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মহানগর ডিবির এক উচ্চপদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ কে এম নাহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেটির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গত শুক্রবার রাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তদন্ত-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ছমির উদ্দিনের বড় ছেলে ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকান্ডের মূল অভিযুক্ত একেএম নাহিদুল ইসলাম।

office@ukantho.com


Photo

সাড়ে ৮ বছর পর ঝিনাইদহ জেলা ছাত্রদলের কমিটি: সভাপতি ইমরান, সম্পাদক রাসেল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সাড়ে আট বছর পর অবশেষে বাংলাদেশ...

Photo

ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

এফএনএস: কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়েছে ভারত...

Photo

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে...

Photo

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: প্রেস সচিব

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত