সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

উচ্চকন্ঠ   12-Aug-2025   65

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এ শ্লোগানে ঝিনাইদহে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে যুব ভবনের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা: মোজাম্মেল করিম, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, রিপোটার্স ইউনিটের সভাপতি এম এ কবির।
আলোচনা সভা শেষে ১৩ জন প্রশিক্ষিত যুবদের মাঝে ২১ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া প্রশিক্ষিত ও সফল যুব উদোক্তাদের ক্রেস্ট ও সনদ প্রদাণ করা হয়।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে দিনমজুরের লাশ উদ্ধার

এফএনএস: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদিয়া গ্রামে...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, সিরাপ, ভায়াগ্রা ও ঔষধ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক চারটি...

Photo

সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ পৌর ৭নং ওর্য়াড জয়লাভে খেলবে ফাইনালে

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট...

Photo

কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত