সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রদলের মানববন্ধন

উচ্চকন্ঠ   21-Apr-2025   56

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা ও জুলাই আগস্ট আন্দোলনের অকুতোভয় সংগ্রামী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ গেটে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সেসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইমরান হোসেন, সহ-সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমেদ, যুগ্ম-সম্পাদক রাজ হিমেল, সদর থানা ছাত্রদলের আহবায়ক মামুনুর রহমান মামুন, সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক শিমুল আল-মাসুদ, সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান লাবিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

বিয়ের দাবীতে প্রেমিকের নানা বাড়িতে অনশনে বসলেন প্রেমিকা

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: মান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের নানার...

Photo

মসজিদের ছাদ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: ভোলার চরফ্যাশনে মসজিদের ছাদ থেকে মোতাহার (৬০) নামের এক বৃদ্ধের...

Photo

জামালপুরে সরকারি পুকুরের মাছ ধরে নিয়ে গেলেন বিএনপি নেতা

এফএনএস: জামালপুরে সরকারি একটি পুকুরের মাছ ধরে নিয়ে গেছেন আপেল মাহমুদ...

Photo

বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল: আমির খসরু

এফএনএস: বাংলাদেশের রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের কোনও সম্পর্ক নেই। যা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত