বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের হাজী আরশাদ আলী ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

উচ্চকন্ঠ   22-Jan-2025   55

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ-ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হাজী আরশাদ আলী ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফুল ইসলাম পিন্টু, প্রতিষ্ঠাতা সদস্য এ্যাড. নজরুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য শফিকুল ইসলাম স্বপন, শিক্ষক প্রতিনিধি আব্দুল খালেকসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, দুই দিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের ৪ শতাধিক শিক্ষার্থী ১৩ টি ইভেন্টে অংশগ্রহন করে। পুরস্কার বিতরণের শুরুতে কলেজের নব-গঠিত পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফুল ইসলাম পিন্টু সহ সকল সদস্যদের কলেজের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।

office@ukantho.com


Photo

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

এফএনএস: নতুন গণতান্ত্রিক বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত...

Photo

পাবনায় চোর ধরতে গিয়ে যুবক নিহত

এফএনএস: পাবনার আটঘরিয়ায় চোরদের হামলায় আসাদ হোসেন (২৬) নামে এক যুবক নিহত...

Photo

২-০ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন কুষ্টিয়াকে হারিয়ে ঝিনাইদহ লাইফ ওয়ে ক্লাবের রোমাঞ্চকর জয়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে যখন...

Photo

শেখ হাসিনার বিচার হতেই হবে: মির্জা আব্বাস

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) স্থায়ী কমিটির সদস্য মির্জা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত