বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পাবনায় চোর ধরতে গিয়ে যুবক নিহত

উচ্চকন্ঠ   21-Aug-2025   57

Photo

এফএনএস: পাবনার আটঘরিয়ায় চোরদের হামলায় আসাদ হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদ ওই গ্রামের উকিল আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর আসাদের ঘরের জানালা দিয়ে চোরের একটি দল মোবাইল ফোন চুরি করে পালানোর চেষ্টা করছিল। এ সময় আসাদের স্ত্রী চিৎকার করলে তিনি দ্রুত গিয়ে এক চোরকে ধরে ফেলেন। সঙ্গে সঙ্গে চোর দলের অন্য সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে আসাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে চোরের দলের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক যুবকের নাম সজীব, তার বাড়ি একই উপজেলার সোনাকান্দর গ্রামে। গ্রামবাসীর অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরেই চুরি-ডাকাতির উৎপাত বেড়ে গেছে। দিন-দুপুরেও চুরি হচ্ছে, গরুর খামারিরা রাতে পাহারা দিতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি স্থানীয়ভাবে প্রকাশ্যে জুয়ার আসর বসছে, যা চোর-ডাকাত তৈরির ক্ষেত্র হিসেবে কাজ করছে। কিন্তু পুলিশের নীরব ভ‚মিকায় মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে বলে তারা অভিযোগ করেন। আটঘরিয়া থানার ওসি আরিফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সজীব নামের একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্যদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।

office@ukantho.com


Photo

নড়াইলে একটি বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় এক বাড়িতে...

Photo

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় তাল বীজ রোপন কর্মসূচি

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে শুরু হয়েছে...

Photo

কালীগঞ্জে প্রসূতির মৃত্যু, হাসপাতাল ঘেরাও, মালিককে তুলে এনে রাতে ছেড়ে দিল পুলিশ

আরিফ মোল্ল্যা, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ভুল...

Photo

কোটচাঁদপুরে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে বিএনপি কর্মীকে জরিমানা

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে ত্রয়োদশ জাতীয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত