মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির পাতানো নির্বাচন বন্ধ, গঠণতন্ত্র সংশোধন ও সাধারণ সদস্য অন্তর্ভূক্তির দাবী

উচ্চকন্ঠ   22-Jun-2025   62

Photo

নিজস্ব প্রতিবেদক: অবশেষে রং মেখে ঢং মেরে সং সেজে আওয়ামী নেতা ও দোসররা ঝিনাইদহের কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির নেতৃত্ব দখলের পূর্ণতা পেতে নির্বাচন নির্বাচন খেলার প্রাথমিক স্তর অতিক্রম করেছে। অথচ ৫ই আগষ্টের অভ্যুত্থানের বীর সেনানীরা মুখে কুলুপ এটে বসে আছেন। এ ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কালীগঞ্জবাসী ডাযাবেটিক সমিতির এ ভাই-বোনের নাটকীয় নির্বাচন বন্ধ করে আওয়ামী এমপির বিরোধী মত-পথের মানুষের সাধারণ সদস্য হওয়ার পথ রুদ্ধ করা কথিত গঠনতন্ত্র বাতিল অথবা সংস্কারের মাধ্যমে সর্বস্তরের মানুষের এ সমিতির সদস্য হওয়ার পথ উন্মুক্ত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ অভ্যুত্থানের নায়কদের প্রতি আহŸান জানিয়েছে। তারা এ সমিতির নেতৃত্ব থেকে আওয়ামী নেতা ও দোসরদের উৎখাতেরও দাবী জানিয়েছে।
জানা যায়, বিগত পতিত সরকারের এমপি কালীগঞ্জ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা করে দলীয় নেতাকর্মীসহ তার আজ্ঞাবহদের আজীবন সদস্য করেন। সমিতি পরিচালনার জন্য একটি গঠনতন্ত্র রচনা করলেও সেখানে তার আজ্ঞাবহ দলীয় নেতারা ছাড়া অন্য কেউ যাতে সদস্য না হতে পারেন এজন্য বেশ কয়েকটি অগণতান্ত্রিক ধারা সংযুক্ত করেন। ফলে জনসেবার ইচ্ছা থাকলেও কেউ এ সমিতির সাধারণ সদস্যও হতে পারেনি। ৫ই আগষ্টের পূর্বে সাবেক এমপি মারা গেলে এবং পরে পট পরিবর্তন ঘটলে সমিতির নেতৃস্থানীয়রা পালিয়ে যান। এসময় সমিতি পরিচালনার জন্য উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এর তত্ত্বাবধায়ক নিযুক্ত হন। ইতিমধ্যে কালীগঞ্জের সাংবাদিকসহ প্রায় শতাধিক ব্যক্তি সাধারণ সদস্য অন্তর্ভূক্ত করে নির্বাচন অনুষ্ঠানের দাবী জানালেও উপজেলা সমাজসেবা কর্মকর্তা গঠনতন্ত্রের দোহাই দিয়ে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে আওয়ামী নেতা ও দোসররা এ নির্বাচনে পদ ভাগ বাটোয়ারা করে ইতিমধ্যেই তারা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হচ্ছেন মর্মে জানা গেছে। অনেকে অভিযোগ করেছেন এ নির্বাচনে যিনি সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন তিনি সব প্রতিষ্ঠানে সভাপতি হতে লালায়িত হবার কারণে সাবেক দুই এমপির ঘর করে এখন নতুন ঘরের সন্ধানে ব্যাস্ত রয়েছেন। অন্যদিকে সমিতির ১৫টি পদে যারা কথিত নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের প্রায় সকলেই আওয়ামীলীগের নেতা, কর্মী ও দোসর। যতদূর জানা যায়, এ প্রতিষ্ঠানের অর্ধশত সদস্য ভোটারের মধ্যে প্রায় ৪০ জনই আওয়ামীলীগের নেতাকর্মী ও তাদের দোসর। সেবাধর্মী এ প্রতিষ্ঠানকে আওয়ামী ফ্যাসিবাদমুক্ত করার জন্য পূনঃসাধারণ সভা অনুষ্ঠানের মাধ্যমে গঠণতন্ত্রের গণমুখি সংস্কার করে সাধারণ সদস্য অন্তর্ভূক্তির পথ উন্মুক্ত করণ এবং সাধারণ সদস্য অন্তর্ভূক্ত করে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন কালীগঞ্জবাসী।

office@ukantho.com


Photo

নভেম্বরে গণভোট চায় জামায়াত

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে গণভোট...

Photo

গোপালগঞ্জে ছাদের পানি পড়া নিয়ে বিবাদে ভাই-ভাতিজাদের হাতে ব্যবসায়ী খুন

এফএনএস: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাড়ির ছাদের পানি পড়াকে কেন্দ্র করে...

Photo

ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ...

Photo

চলে গেলেন ঝিনাইদহের প্রবীন সাংবাদিক আমিনুর রহমান টুকু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত