প্রিয় ঝিনাইদহ
গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যই বিএনপির বড় শক্তি-সাইফুল ইসলাম ফিরোজ
উচ্চকন্ঠ 02-Nov-2025 78
মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর রবিবার সকালে নলডাঙ্গা ভূষণ স্কুল সংলগ্ন জেলা পরিষদ অডিটরিয়ামে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, বিএনপি নেতা ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, জাবেদ আলী, আনোয়ার হোসেন, অহেদ আলী লস্কর, মোহাম্মদ আলী জিন্নাহ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপন, থানা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় সাইফুল ইসলাম ফিরোজ বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কেবল একটি তারিখ নয়; এটি আমাদের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যই বিএনপির বড় শক্তি। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করতে হবে। জনগণের ভোটের অধিকার ফেরাতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর ঐক্যই হবে চূড়ান্ত শক্তি।
office@ukantho.com