সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

রাজনৈতিক দলগুলো শিগগিরই জুলাই সনদ সই করবে: প্রধান উপদেষ্টা

উচ্চকন্ঠ   25-Sep-2025   57

Photo

এফএনএস:প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলের মধ্যে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে এবং দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। সেখানে সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের বিষয়বস্তুগুলো অন্তর্ভুক্ত থাকবে। গত বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংস্থার সদর দফতরে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৈঠক করেছেন। সেখানে ড. ইউনূস এসব কথা বলেন। বৈঠকে দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম, পাকিস্তানে সম্প্রতি ঘটে যাওয়া বন্যা, বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা পাকিস্তানে স¤প্রতি ঘটে যাওয়া বন্যায় ১ হাজারের বেশি মানুষের প্রাণহানির জন্য গভীর শোক প্রকাশ এবং আন্তরিক সমবেদনা জানান। শেহবাজ শরীফ বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে এ ধরনের বিপর্যয়ের সংখ্যা ও তীব্রতা বাড়ছে। অধ্যাপক ইউনূস জানান, বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১টি কমিশনের প্রস্তাবিত গুরুত্বপূর্ণ সংস্কার দেশকে অর্থবহ রাজনৈতিক রূপান্তরের দিকে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশে যেন আর কোনও স্বৈরশাসকের উত্থান না হয় সে লক্ষ্যে সংস্কারগুলো নেওয়া হয়েছে বলে অধ্যাপক ইউনূস জানান। উভয় নেতা আলোচনা করেন, স¤প্রতি কয়েক বছরে সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিকল্প উপায় অনুসন্ধান করা উচিত। ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে সার ও বীজ উদ্ধারের ঘটনায় জামায়াত ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ, সুরাট বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জামায়াতের প্রতিবাদ সমাবেশ...

Photo

কালীগঞ্জে নারীকে গাছে বেঁধে নির্যাতন, ঘটনার নেপথ্যে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে...

Photo

জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহকে...

Photo

নড়াইল-২ আসনে হাতপাখা প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত