শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ঝিনাইদহে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

উচ্চকন্ঠ   19-Jan-2025   56

Photo

বছির আহমেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার সকালে জিয়া মঞ্চ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এই লিফলেট বিতরণ কর্মসুচির আয়োজন করা হয়। সকালে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদের নেতৃত্বে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়। সেখান থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। ৩১ দফার এই লিফলেটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমুলক সরকার গঠন, সংবিধান সংস্কার, কৃষকের পণ্য উৎপাদন ও বিপণনে সুরক্ষা দিয়ে ন্যায্যমুল্য নিশ্চিত করাসহ নানা অঙ্গীকার করা হয়েছে।
বিতরণের সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, সহ-দফতর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পীসহ জিয়া মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল, স্থানীয় সকল নির্বাচনে সক্রিয় থাকার ঘোষণা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে কর্মরত সাংবাদিকদের...

Photo

চুরির অপবাদে দুই যুবককে রাতভর নির্যাতন

এফএনএস: নেত্রকোনার মদন উপজেলায় গরু চুরির অপবাদ দিয়ে দিলুয়ার (৩৫) ও মোজাহিদ...

Photo

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না: প্রেস সচিব

এফএনএস: কোনও ব্যক্তি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলে নির্বাচনে অংশ...

Photo

খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত