বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চুরির অপবাদে দুই যুবককে রাতভর নির্যাতন

উচ্চকন্ঠ   23-May-2025   66

Photo

এফএনএস: নেত্রকোনার মদন উপজেলায় গরু চুরির অপবাদ দিয়ে দিলুয়ার (৩৫) ও মোজাহিদ (২৪) নামে দুই যুবককে রাতভর নির্যাতনের লিখিত অভিযোগ পাওয়া গেছে। ওই দুই যুবকের চোখ কালো কাপড় দিয়ে এবং দড়ি দিয়ে হাত ও পা খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এর আগে, গত শনিবার দিবাগত রাতে উপজেলার বরাটি গ্রামে এমন ঘটনা ঘটে। নির্যাতনের শিকার দিলুয়ার ডেকোরেশন ব্যবসার একজন শ্রমিক এবং মোজাহিদ অটোরিকশাচালক। তারা দুজনই উপজেলার নায়েকপুর ইউনিয়নের মোয়াটি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী দিলুয়ার গত মঙ্গলবার মদন থানায় ৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি বলে জানা গেছে। লিখিত অভিযোগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৭ মে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কাজের কথা বলে দিলুয়ার ও মোজাহিদকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বরাটি গ্রামের সবুজ মিয়ার ছেলে শরীফ। পূর্বপরিকল্পনা অনুযায়ী বরাটি গ্রামের দানা মিয়ার বাড়ির সামনে নিয়ে গরু চুরির অপবাদ দিয়ে কয়েকজন তাদের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে ফেলে। পরে দানা মিয়ার বসতঘরের খুঁটির সাথে রশি দিয়ে হাত-পা বেঁধে রাতভর নির্যাতন করে। পরে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এদিকে গত রোববার সকালে ভুক্তভোগীর স্বজনরা তাদের ছাড়িয়ে আনেন। পরে তাদের চিকিৎসার জন্য মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দিলুয়ারের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক। এ বিষয়ে ভুক্তভোগী দিলুয়ার বলেন, কাজের কথা বলে সবুজ মেম্বারের ছেলে আমাকে ও মোজাহিদকে তাদের গ্রামে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরেই লোকজন এসে আমাদের ধরে চোখ বেঁধে ফেলে। পরে রশি দিয়ে হাত-পা বেঁধে চুরি করতে এসেছি বলানোর জন্য সারা রাত মারধর করে। পরদিন সকাল ১০টার দিকে দরবার সালিশ করে আমাকে ছাড়ানো হয়। আর এই ঘটনা থানায় জানালে জরিমানা দিতে হবে বলেও ভয় দেখানো হয়। আমরা কোনও চুরি করিনি। আমাদের মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে। আমি এর বিচার চাই। ঘটনা জানতে দানা মিয়ার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী বলেন, তারা আমাদের ঘরের গরু চুরি করতে এসেছিল। পরে বাড়ির সামনে পুকুরপাড় থেকে তাদের ধরা হয়। লোকজন তাদের ধরে আমাদের ঘরের সামনেই বেঁধে রাখে। দুই মাস আগে আমাদের একটা মোটর চুরি হয়েছিল। সেটা তারা নিয়েছে বলে স্বীকারও করে। এ বিষয়ে মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করার জন্য এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

নিয়ামতপুর ইউনিয়নে জামায়াত ইসলামীর নির্বাচনী মিছিল ও সমাবেশ

একরামুল তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে চাপরাইল বাজারে...

Photo

চমেকের ছাত্রদল নেতা মহেশপুরের সোহাগ সাড়ে ৬ বছর ধরে গুম! শোকে মৃত্যু বাবার, পথ চেয়ে আছেন বৃদ্ধা মা!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চট্রগ্রাম মেডিকেল কলেজের ছাত্র ও...

Photo

নেতাকর্মীদের ফুটপাত থেকে সড়কে না নামার অনুরোধ ফখরুলের

এফএনএস: লন্ডনে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দেশে ফিরছেন...

Photo

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

এফএনএস: মাগুরায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত