শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নেতাকর্মীদের ফুটপাত থেকে সড়কে না নামার অনুরোধ ফখরুলের

উচ্চকন্ঠ   05-May-2025   38

Photo

এফএনএস: লন্ডনে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে যাবেন গুলশানের নিজ বাসভবন ফিরোজায়। এদিন আবার এসএসসি পরীক্ষা রয়েছে। সাবেক এ প্রধানমন্ত্রীর দেশে ফেরার খবরে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সড়কে অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকায় বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। স্বভাবতই দলের চেয়ারপারসনের আগমনে নেতাকর্মীরা বিমানবন্দরে ভিড় করবেন। এতে সড়কে যানজট বেড়ে যাবে। ফলে ভোগান্তিতে পড়তে হবে এসএসসি পরীক্ষার্থীদের। এসব বিবেচনায় নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার অনুরোধ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে ফখরুল লিখেছেন, কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার সকালে (সাড়ে ১০টায়) বেগম জিয়া দেশে এসে নামবেন। আবার সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা। এ অবস্থায় দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার জন্য আমি অনুরোধ করছি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কেউ যেন সড়কে না নামতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

office@ukantho.com


Photo

কালীগঞ্জের এক সংগ্রামী নাম শহীদুল ইসলাম

রেজাউল ইসলামঃ কালীগঞ্জের এক সংগ্রামী নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক...

Photo

ফোনে কথা বলার সময় কালীগঞ্জে ট্রেনে কেটে ব্যবসায়ী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রিতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ বারোবাজারে ট্রেনে...

Photo

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল: মার্কিন প্রতিবেদন

এফএনএস: বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর মানবাধিকার...

Photo

ঝিনাইদহে সাড়ে ১৩শ কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

হাবিব উসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সাড়ে ১৩’শ কৃষকের মাঝে বিনামুল্যে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত