বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় তরুণের লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   10-Jan-2026   96

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে গাছে গলাই ফাঁস লাগা ঝুলন্ত অবস্থায় জসিম উদ্দিন (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর একটার দিকে উপজেলার পাইকপাড়া রোডের গুঞ্জননগর মাঠের একটি লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। মরদেহে পচন ধরেছিল। অনুমান করা হচ্ছে দুই তিন দিন আগে মৃত্যু হওয়া লাশটি ওই গাছে ঝুলছিল। নিহত জসিম শৈলকুপা উপজেলার খন্দববাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র।
প্রত্যক্ষ্যদর্শী ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান একটি লিচু গাছে মরদেহ ঝুলছে। পরে পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের অনুমান কয়েকদিন ধরেই তার মরদেহটি গাছে ঝুলছে। যে কারনে পচনের গন্ধ ছুটেছে। মাঠের ওই লিচু বাগানটি লোকালয় থেকে একটু দুরে হওয়ায় এতোদিন কারো নজরে আসেনি। ঝুলন্ত ওই যুবকের পরণে কালো জিন্সের প্যান্ট ও গায়ে লাল-কালো সুয়েটার পরিহিত ছিল।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, খবর পেয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, সে আত্মহত্যা না হত্যার ন্বীকার তা ময়না তদন্তের পরই জানা যাবে বলে যোগ করেন তিনি।

office@ukantho.com


Photo

সিরাজগঞ্জে প্রেমিকের পরামর্শে স্বামীকে হত্যা, নববধূ আটক

এফএনএস: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের এক মাস যেতে না যেতেই প্রেমিকের...

Photo

ঝিনাইদহে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সারাদেশে টিকাদান কর্মসূচির অংশ হিসেবে...

Photo

ঝিনাইদহের হরিণাকুন্ডুর কৃতি সন্তান শাহজাহান সিরাজ হলেন সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত সভাপতি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কৃতি...

Photo

মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় ভুয়া তথ্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত