বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে দিনব্যাপী চাকুরী মেলা ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

উচ্চকন্ঠ   02-Feb-2026   80

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বেকার যুবদের কর্মসংস্থান ও তাদের দক্ষতা উন্নয়নে ঝিনাইদহে দিনব্যাপী চাকুরী মেলা ও সেমিনার হয়েছে। ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে এ অনুষ্ঠানের উব্দোধন করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন। সেসময় কলেজ অধ্যক্ষ আনিচুর রহমান মৃধা শৈলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আল আলাউদ্দিন, সিআইডির সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমানসহ অন্যান্যারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানায়, দিনব্যাপী মেলায় বেসরকারি ও বিভিন্ন সংস্থার ২০ টি স্টলে বেকার যুবদের জীবনবৃত্তান্ত গ্রহণ ও সরাসরি ভাইভা গ্রহণ করা হয়। চাহিদা অনুযায়ী যুবদের চাকুরী দেওয়া হবে। এবার এই মেলা থেকে ২ শতাধিক যুবক-যুবতীদের কর্মসংস্থানের আশা করছেন আয়োজকরা

office@ukantho.com


Photo

বৈষম্যহীন পে-স্কেল বাস্তবায়নের দাবীতে হরিণাকুণ্ডুতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বৈষম্যহীন ৯ম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন...

Photo

রাজধানীতে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকার একটি বাসা থেকে আয়ুষ...

Photo

কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুনামেন্ট ২০২৬ উদ্বোধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল...

Photo

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা এলাকায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত