মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

রাজধানীতে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   16-Aug-2025   44

Photo

এফএনএস: রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকার একটি বাসা থেকে আয়ুষ রুদ্র দাস (৮) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। শনিবার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা ইন্দ্রজিৎ দাস জানান, আমার ছেলে স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। বিকেল সাড়ে ৩টার দিকে বাথরুমে রেলিং এর সঙ্গে গামছা গলায় পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে দরজা ভেঙে অচেতন অবস্থায় দ্রুত উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি। কী কারণে আমার ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমরা কিছু জানি না, বলতেও পারি না। তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার হায়দ্রাবাদ গ্রামে। বর্তমানে গেন্ডারিয়ার স্বামীবাগের ২৫/২ নম্বর বাসার তিনতলায় থাকি। আমার আরও একটি মেয়ে রয়েছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

office@ukantho.com


Photo

দুই ছাত্রদল নেতার ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো জবি প্রশাসন

এফএনএস: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষককে লাঞ্ছিত এবং বাংলাদেশ...

Photo

কালীগঞ্জে ভাটা উচ্ছেদে এসে শ্রমিকদের বাধায় ফিরে গেলেন পরিবেশ অধিপ্তর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ইটভাটা উচ্ছেদ...

Photo

মোবারকগঞ্জ চিনিকল আকস্মিক পরিদর্শন করলেন এমপি আবু তালিব

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: শনিবার (১১ এপ্রিল) সকালে ঝিনাইদহ-৪...

Photo

তারেক রহমানের আয়ের উৎস ও নিরাপত্তা ব্যয় নিয়ে প্রশ্ন হাসনাত আবদুল্লাহর

এফএনএস: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আয়ের উৎস, ব্যক্তিগত ব্যয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত