সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খুলনায় সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে নিহত ২ যুবক

উচ্চকন্ঠ   26-May-2025   65

Photo

এফএনএস: খুলনার রূপসা উপজেলায় ও নগরীর সোনাডাঙ্গা এলাকায় পৃথক সন্ত্রাসী হামলায় দুই যুবক নিহত হয়েছেন। গত রোববার গভীর রাতে এ দুটি ঘটনা ঘটে। নিহতরা হলেন রনি হাওলাদার ওরফে কালা রনি (রূপসা) এবং গোলাম (সোনাডাঙ্গা)। রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, গত রাত সাড়ে ১২টার দিকে মোছাব্বরপুর গ্রামে সন্ত্রাসীদের গুলিতে রনি হাওলাদার নিহত হন। তিনি ওই গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে এবং পূর্বে চরমপন্থি দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে ১০ থেকে ১২টি মামলা রয়েছে বলে জানা গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যার কারণ উদঘাটন ও অপরাধীদের গ্রেপ্তাতারের চেষ্টা চলছে, তবে এখনো মামলা হয়নি। অন্যদিকে, একই সময়ে নগরীর সোনাডাঙ্গা থানার ডেল্টা ভবনের পেছনের গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন গোলাম (২৬)। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান জানিয়েছেন, পূর্ব শত্রæতার জেরে এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত গোলাম হরিণটানা থানার ময়ূরি ব্রিজ এলাকার মো. আলী হোসেনের ছেলে।

office@ukantho.com


Photo

খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত থাকা উচিত: মির্জা ফখরুল

এফএনএস: ঠাকুরগাঁওয়ে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে খেলা দেখা শেষে বিএনপির...

Photo

বাধ্যতামূলক অবসরে পাঁচ সচিব

এফএনএস: পাঁচজন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।...

Photo

আমলা নির্ভরতার কারণে তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয় প্রশাসন চালাচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

এফএনএস: আমলা নির্ভরতার কারণে তৃতীয় চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয়...

Photo

একাত্তরে গণহত্যায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র

এফএনএস: একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের সুস্পষ্ট রাজনৈতিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত