বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

চাকুরী স্থায়ীকরণসহ চার দফা দাবিতে ঝিনাইদহে বিদ্যুৎ অফিসের লাইন সহকারীদের কর্মবিরতি

উচ্চকন্ঠ   26-Jun-2025   73

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: চাকরি স্থায়ীকরণ, বয়সসীমা শিথিলসহ চার দফা দাবীতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছে ঝিনাইদহ ওজোপাডিকোর লাইন সহকারীরা।
বৃহস্পতিবার (২৬জুন) সকালে ৩য় দিনের কর্মসূচী হিসেবে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেয় লাইন সহকারীরা। সেসময় আন্দোলকারীরা তাদের দাবী সম্বলিত নানা দাবী তুলে শ্লোগান দেন। এই কর্মসূচীতে লাইন সহকারী ইমামুল হক রকি, রিপন হোসেন, শাহীন আলম, শাকিল আহম্মেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, জীবনের ঝুকি নিয়ে বিদ্যুৎ অফিসে কাজ করলেও তারা বেতন ভাতা পান না। তাই চলমান নিয়োগ সংশোধন ও লাইন সাহায্যকারী (গ্যাটিস) শ্রমিকদের চাকরী স্থায়ীকরণ, বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল, বিকলাঙ্গ শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী চাকরী স্থায়ী ও মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবারের সদস্যের যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদাণের দাবী জানান।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই আন্দোলন চালিয়ে গেলেও আজও তার পুরণ হয়নি। বর্তমানে আমরা নতুন কর্মসূচী হাতে নেওয়ার পর একটি মহল আমাদেরকে নানা ভাবে হেনস্থা করছে। এমনি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে দেশের কয়েকটি স্থানে। দ্রুত এসব বন্ধ ও তাদের দাবী পুরণ করা না হলে কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষনা দেন তারা।

office@ukantho.com


Photo

নড়াইলে অভিবাসন বিষয়ক সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধিঃ বিদেশগামী কর্মীদের সুষ্ঠু...

Photo

তাসফিনের হাত পুনঃসংযোজন চিকিৎসকদের এক বিরল সাফল্য: রিজভী

এফএনএস:জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের...

Photo

মহেশপুরে কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের পেঁয়াজের চাহিদা মেটানো ও আমদানিনির্ভরতা...

Photo

সাপের কামড়ে প্রান গেল সপ্তম শ্রেনীর ছাত্রীর

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে প্রান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত