বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

তাসফিনের হাত পুনঃসংযোজন চিকিৎসকদের এক বিরল সাফল্য: রিজভী

উচ্চকন্ঠ   06-Dec-2025   76

Photo

এফএনএস:জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের প্রশংসা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের চিকিৎসকরা যে দক্ষতা ও আন্তরিকতা নিয়ে কাজ করেন, তার এক উজ্জ্বল উদাহরণ হলো টঙ্গীর কিশোর তাসফিনের হাত পুনঃসংযোজনের বিরল সাফল্য। শনিবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাসফিন ফেরদৌসকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।রিজভী জানান, তার আজকের এই ইনস্টিটিউট পরিদর্শনের উদ্দেশ্য ছিল একটি ব্যতিক্রমধর্মী চিকিৎসা সাফল্য প্রত্যক্ষ করা। একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হাত ২১ ঘণ্টার জটিল অপারেশনের মাধ্যমে সফলভাবে জোড়া লাগানো; যা সাধারণত অত্যন্ত কঠিন এবং বিরল ঘটনা।তিনি বলেন, টঙ্গীর তাসফিন ফেরদৌস নামে এক কিশোর সন্ত্রাসীদের হামলায় হাত হারায়। আমাদের চিকিৎসকদের দক্ষতায় ২১ ঘণ্টার দীর্ঘ ও জটিল অপারেশনে তার সেই বিচ্ছিন্ন হাতটি পুনরায় সংযুক্ত করা হয়েছে। এখন সে হাত নাড়াতে পারছে, আঙুল নাড়াতে পারছে এটি সত্যিই বিস্ময়কর একটি অর্জন। রিজভী আরও বলেন, আমাদের চিকিৎসকরা যদি যথাযথ পৃষ্ঠপোষকতা পান, তবে প্রতি বছর হাজার হাজার মানুষকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। মেধা, মনন ও দক্ষতায় বাংলাদেশের চিকিৎসকরা অসাধারণ। আজ সেই সক্ষমতার বাস্তব প্রমাণ আমরা এখানে দেখলাম।অপারেশন পরিচালনাকারী চিকিৎসক দলকে বিশেষ অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ডা. শরীফের নেতৃত্বে পুরো টিম যে নিষ্ঠা, শ্রম ও দক্ষতা দেখিয়েছেন এটি আমাদের জাতির অর্জন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় তাসফিন আজ সুস্থতার পথে আছে। পরিদর্শনকালে আরও ছিলেন- বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক প্রফেসর ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, অ্যাকাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর ডা. ফোয়ারা তাসমিম, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম শরীফ (অপারেশনের নেতৃত্বদানকারী), স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ। উল্লেখ্য, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম শরীফের তত্ত্বাবধানে ২১ ঘণ্টার জটিল মাইক্রোসার্জারি করে তাসফিন ফেরদৌসের হাত জোড়া লাগানো হয়।গত ৯ নভেম্বর দুর্বৃত্তের হামলার শিকার হয় তাসফিন ফেরদৌস।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীকে মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে খাবারের বিল চাওয়াকে...

Photo

ক্লিন নড়াইল গড়ার লক্ষ্যে সদর হাসপাতালে পরিস্কার করেন এমপি আতাউর রহমান বাচ্চু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা...

Photo

দূর্গাপূজায় কালীগঞ্জের সবকটি মন্দিরেই বসানো হবে সি সি ক্যামেরা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: হিন্দু স¤প্রদায়ের বৃহত্তম ধর্মীয়...

Photo

শৈলকুপায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে ভাটই বাজার রণক্ষেত্র

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত