মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বায়োপেস্টিসাইড ব্যবহারে ব্র্যাক সিডের কর্মশালা, প্রশিক্ষণ পেলেন ৫০ কৃষক

উচ্চকন্ঠ   25-Apr-2026   40

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর ঝিনাইদহে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে সদর উপজেলার পশ্চিম দূর্গাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন সদর উপজেলা কৃষি অফিসার নুর-এ-নবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার রিজনাল সেলস ম্যানেজার আকতারুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ডিলার মোহাইমিনুল ইসলাম, ব্র্যাকের কোটচাঁদপুরের সিনিয়র টেরিটোরি অফিসার আল আমিন এবং ঝিনাইদহের টেরিটোরি সেলস অফিসার জাকির হোসেন।
কর্মশালায় ঝিনাইদহের বাজারগোপালপুর এলাকার ৫০ জন আদর্শ কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বায়োপেস্টিসাইডের নিরাপদ ব্যবহার, ফসল উৎপাদনে এর কার্যকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণ শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ব্র্যাকের হাইব্রিড জাতের বীজ ও কৃষি উপকরণ বিতরণ করেন। কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড এন্টারপ্রাইজের ঝিনাইদহের টেরিটোরি সেলস অফিসার জাকির হোসেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে দুর্নীতিবিরোধী গণশুনানি ও অভিভাবক সমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির বিরুদ্ধে একসাথে এই শ্লোগানকে...

Photo

কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড: পুড়ে গেছে ইলেকট্রিক দোকানের ৪০ লাখ টাকার মালামাল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে একটি ইলেকট্রিক...

Photo

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মিশ্র মাছ চাষে সফল উদ্যোক্তা আব্দুল আলিম

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মিশ্রমাছ...

Photo

ঝিনাইদহে নিখোঁজের ১৩ ঘন্টার পর প্রতিবেশীর ঘর থেকে এক শিশুর লাশ উদ্ধার, আটক-১

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নিখোঁজের ১৩ ঘন্টার পর এক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত