বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

উচ্চকন্ঠ   25-Aug-2025   57

Photo

এফএনএস: কক্সবাজারের মহেশখালীতে মৎস্যঘের থেকে তুলে নিয়ে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোরে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের কাউল্যার ব্রিজসংলগ্ন বাঁশঝাড় থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক। নিহত তোফায়েল আহমদ (৩৩) মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনার মৃত ছিদ্দিক মাতব্বরের ছেলে। তিনি পেশায় চিংড়িঘের ব্যবসায়ী। নিহতের স্বজনদের বরাতে ওসি মঞ্জুরুল হক বলেন, ‘শনিবার গভীর রাতে কালারমারছড়া ইউনিয়নের আটজইন্ন্যা ঘোনা এলাকায় একটি মৎস্যঘেরে হানা দেয় একদল সশস্ত্র দুর্বৃত্ত। এতে তারা ঘেরের কর্মচারীদের মারধর করে মাছসহ অন্য মালামাল লুটপাট চালায়। পরে চলে যাওয়ার সময় তোফায়েল আহমদকে দুর্বৃত্তরা তুলে নিয়ে যায়। খবর পেয়ে রাতে স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।’ ওসি বলেন, ‘রোববার ভোরে কালারমারছড়ার কাউল্যার ব্রিজসংলগ্ন এলাকায় বাঁশঝাড়ে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর শুনে স্বজনরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পথেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন।’ খুনের রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান মঞ্জুরুল হক। তিনি জানান, লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে নবগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারী (কুঠিবাড়ি)...

Photo

ঈদ করা হলোনা শিশু ফাতেমার

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঈদ করতে নানার বাড়িতে যাচ্ছিল শিশু ফাতেমা...

Photo

সোনার দোকানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র-ককটেলসহ গ্রেপ্তার ৭

এফএনএস: ডাকাতির প্রস্তুতির সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আন্তঃজেলা...

Photo

বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু

এফএনএস: রাজধানীর রামপুরায় বাসার ছাদ থেকে পড়ে তানহা (১৪) নামে এক শিক্ষার্থীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত