প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে নবগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
উচ্চকন্ঠ 30-Oct-2025 67
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারী (কুঠিবাড়ি) গ্রামে নদীর পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলেন কাতলামারী গ্রামের সোহেল হোসেনের ছেলে আরিয়ান (৫) ও একই গ্রামের তারা মিয়ার মেয়ে তাসনিমা খাতুন (৬)।
বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার সময় স্থানীয় নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ঐ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।
স্থানীয় কাতলামারী পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর হোসেন খবর নিশ্চিত করে জানান, দুই শিশু একসঙ্গে নবগঙ্গা নদীতে গোসল করতে নামে। কিন্তু তারা সাঁতার না জানাই পানিতে ডুবে মৃত্যুবরণ করে।
অপরদিকে শিশুদের করুণ মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দুটি পরিবারেই দেখা গেছে স্তব্ধতা। শিশু দুটির একসঙ্গে মৃত্যুর খবরে আশপাশের গ্রামের শতশত মানুষ মৃতদেহ দেখতে ভিড় জমাচ্ছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে এমন খবর আমরা পেয়েছি। সেখানে স্থানীয় কাতলামারী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে।
office@ukantho.com