বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শপথবাক্য পাঠ করানোর নির্দেশনা

উচ্চকন্ঠ   21-May-2025   41

Photo

এফএনএস: দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে নতুন শপথ পাঠ করানোর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে নি¤েœাক্ত দিকনির্দেশনামূলক একটি ‘শপথ’ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে পাঠ করানোর জন্য অনুরোধ করা হলো। শপথবাক্যটি হলো- ‘আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’ বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৯ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআইয়ের প্রাত্যহিক সমাবেশে শপথ পরিবর্তন করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদফতরকে স্কুল পর্যায়ে এটি বাস্তবায়নে নির্দেশনা দেওয়া হয়েছিল। জাতীয় সংগীত পরিবেশনের পর নি¤েœাক্ত শপথবাক্য পাঠের সিদ্ধান্ত দেওয়া হয় ‘আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান আল্লাহ/ মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’ এবার মাধ্যমিক পর্যায়ে শপথবাক্য পরিবর্তন করা হলো। প্রাথমিকের শপথবাক্য থেকে এই শপথবাক্যে কিছুটা সংযোজন আনা হয়। এতে নতুন করে যোগ করা হয়েছে, অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে দাবা ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অনূর্ধ্ব-১৬ দাবা ও ব্যাডমিন্টন...

Photo

কালীগঞ্জে অবৈধ মাটি কাটায় দুইজনকে এক লাখ টাকা জরিমানা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন...

Photo

কুড়িগ্রামে প্রেমিকের সহায়তায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

এফএনএস: কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক গৃহবধূ (২০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার...

Photo

এই ইসির অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হতে পারে না: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত