বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নড়াইল ২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জর্জের গণসংযোগ

উচ্চকন্ঠ   31-Oct-2025   93

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ গণসংযোগ করেছেন। ৩১ অক্টোবর শুক্রবার বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে নড়াইল সদরের মাইজপাড়া বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফার ওপর জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
পরে মাইজপাড়া বাসস্ট্যান্ডে পথসভায় বক্তব্য দেন শাহরিয়ার রিজভী জর্জ। এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, মাইজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর সিকদার মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক নবির হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, যুবদল নেতা আরিফুল আকবার মিল্টনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

office@ukantho.com


Photo

যুব সমাজই জাতির চালিকা শক্তি: প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সাইফুল ইসলাম ফিরোজ

মোঃ মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ...

Photo

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সফরের মধ্যেই বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে সফর করছেন ব্রিটিশ...

Photo

নির্বাচন যত বিলম্বিত হচ্ছে, দেশ তত অস্থির হচ্ছে: খসরু

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

Photo

ঝিনাইদহে নারী উদ্যোক্তাদের ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহে গ্রামীণ পর্যায়ের নারী উদ্যোক্তাদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত