বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে নারী উদ্যোক্তাদের ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   08-Feb-2025   45

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহে গ্রামীণ পর্যায়ের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করে তথ্য আপা প্রকল্প (২য়)। কর্মশালার সভাপতিত্ব করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য আপা প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) শাহনাজ বেগম নীনা। বিশেষ অতিথি ছিলেন উপ-প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) এস এম নাজিমুল ইসলাম।
উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলার তথ্যসেবা কর্মকর্তা তানিয়া সুলতানা, সদরের হিরা খাতুন, শৈলকুপার ইন্দিনা কাদির,মহেশপুরের আয়েশা খাতুন, কালীগঞ্জের পপি রানী রায়,হরিণাকুন্ডুর শামীম আক্তার, সদরের তথ্যসেবা সহকারী মাহমুদা রহমান ও সনজিতা রহমান।
কর্মশালায় ঝিনাইদহের ৬টি উপজেলার অর্ধশত নারী উদ্যোক্তা অংশ নেন। দিনব্যাপী এই প্রশিক্ষণে ই-কমার্সের গুরুত্ব, লালসালু ডট কম প্ল্যাটফর্মের কার্যক্রম এবং ডিজিটাল ব্যবসার সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়। উদ্যোক্তাদের প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বৃদ্ধি, অনলাইন মার্কেটপ্লেসে ব্যবসা সম্প্রসারণ এবং ডিজিটাল উদ্যোক্তা হিসেবে সফল হওয়ার কৌশল নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজকরা আশা করেন, এই প্রশিক্ষণ কর্মশালা নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের ব্যবসায়িক সম্ভাবনা উন্মোচন করবে।

office@ukantho.com


Photo

মোবাইল আসক্তি ভেঙে দেশকে জানতে বিনা টাকায় ৬৪ জেলা ভ্রমনে ঝিনাইদহের তরুণ আলিম দার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশকে জানার অদম্য ইচ্ছা আর বর্তমান...

Photo

ঝিনাইদহে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন

প্রবীর বিশ্বাস: ঝিনাইদহ সদর উপজেলার ১৩ নং ফুরসন্দি ইউনিয়নের ১২০ নং...

Photo

ছিনতাইকারীদের চিনে ফেলায় ব্যবসায়ীর গায়ে পেট্রল ঢেলে আগুন

এফএনএস: শরীয়তপুরের ডামুড্যায় ছিনতাইয়ের সময় হামলাকারীদের চিনে ফেলায়...

Photo

বগুড়ায় প্রবাসীর বাড়িতে লুটপাটের পর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা

এফএনএস: বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তরা কুয়েতপ্রবাসীর বাড়িতে ঢুকে লুটপাটের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত