শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

উচ্চকন্ঠ   27-Jan-2025   48

Photo

এফএনএস: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে র্যাবের গুলি করার প্রমাণ পাওয়া গেছে। আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি, গণহত্যার পরিকল্পনা, বাস্তবায়ন করেছেন র্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদ। তিনি বলেন, হত্যা মামলায় র্যাবের সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। শুনানিতে ট্রাইব্যুনাল জানতে চান, হারুন কোথায়। চিফ প্রসিকিউটর জানান, তাকে গ্রেপ্তারে চেষ্টা করছে তদন্ত সংস্থা। অ্যাডভোকেট তাজুল ইসলাম আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। এর মধ্যে ৫০ শতাংশের কম আসামি গ্রেপ্তার হয়। শুরুর দিকে দুর্বলতা থাকলে এখন গ্রেপ্তারে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। এদিন আশুলিয়ায় ৬ জনকে লাশ পোড়ানোর ঘটনায় দুই পুলিশ সদস্য এস আই আবদুল মালেক ও কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়।

office@ukantho.com


Photo

নতুন আইনে ডিএনএ রিপোর্ট ছাড়াও ধর্ষণের বিচারকাজের সুযোগ আছে: আসিফ নজরুল

এফএনএস: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ডিএনএ রিপোর্ট...

Photo

কালীগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যাবহার: কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকায়

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)...

Photo

প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দুর্নীতি...

Photo

নিজের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ উঠলে নাকে খৎ দিয়ে রাজনীতি ছেড়ে দেবো: রাশদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত