মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খুলনায় চাঁদা না পেয়ে স্কুলে যাওয়ার পথে প্রধান শিক্ষককে গুলি

উচ্চকন্ঠ   15-May-2025   60

Photo

এফএনএস: খুলনার তেলিগাতি হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকারকে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে তেলিগাতি সরদারপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় তার ওপর চড়াও হয়। স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে হেঁটে স্কুলে যাত্রা করেন। বাড়ি থেকে কিছু দূরে যাওয়ার পর একটি মোটরসাইকেলে দুজন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বাম পায়ে বিদ্ধ হয়। স্থানীয়রা এগিয়ে এসে তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি ক্লিনিকে এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। আড়ংঘাটা থানার ওসি মো. তুহিনুজ্জামান বলেন, চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে ওই শিক্ষককে গুলি করেছে সন্ত্রাসীরা। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা তেমন গুরুতর নয়। জড়িতদের আটকে অভিযান চলছে।

office@ukantho.com


Photo

স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

এফএনএস: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীকে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ...

Photo

ঝিনাইদহে তিন দাবিতে বেসরকারী শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বেসরকারী শিক্ষক-কর্মচারীরা...

Photo

গোলাম মাওলা রনি মিথ্যাচার ও বিভ্রান্তির উৎস হয়ে উঠেছেন: প্রেস সচিব

এফএনএস: সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি...

Photo

ঝিনাইদহে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা যুবলীগ নেতার মালিকানা নিয়ে ‘গুজব’

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরে ‘বন্ড ক্লথিং হাউস’...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত