বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আবারো সড়ক দূর্ঘটনায় শিশু নিহত, আপন ছোট ভাই হাসপাতালে

উচ্চকন্ঠ   04-Apr-2026   84

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আইসক্রিম কিনে ছোট ভাইকে নিয়ে ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় আরিফুল ইসলাম (৭) নামে স্কুলপড়ুয়া এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর সহোদর ছোট ভাই আবিদুল ইসলাম (৬) আহত হয়েছে। তাকে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শহরের বাইপাস রোড সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আরিফুল ইসলাম ও আহত আবিদুল ইসলাম ঝিনাইদহ পৌরসভার ভুটিয়ারগাতি গ্রামের আমিরুল মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ি থেকে ছোট ভাই আবিদুল ইসলামকে সাথে নিয়ে মহাসড়ক পার হয়ে আইসক্রিম কিনতে দোকানে যায় শিশু আরিফুল। আইসক্রিম কেনা শেষে বাড়ি ফেরার পথে সড়কে একটি দ্রুতগতির প্রাইভেটকার দুই শিশুকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক শিশু আরিফুল কে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত সহোদর ছোট ভাই আবিদুল ইসলাম ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উমা ইসলাম জানান, হাসপাতালে পৌছানোর আগেই শিশু আরিফুল ইসলাম মারা গেছেন। আহত শিশুর পা ভেঙে গেছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা চলমান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, নিহত শিশুর পরিবারের সদস্যদের আপত্তি না থাকায় এবং তাদের চাওয়া অনুযায়ী মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। পারিবারিক ভাবে মরদেহ দাফন করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের ৬ উপজেলার লাখো মানুষের...

Photo

মানবপাচার মামলায় ফাইনাল রিপোর্টে বাদী-সাক্ষীর স্বাক্ষর জালের অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকু-ু থানায় দায়ের হওয়া...

Photo

ঝিনাইদহে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: টেইসই উন্নয়ন অভীষ্ট অর্জন...

Photo

দিল্লি থেকে ঢাকার মসনদ নির্ধারিত হবে না: হাসনাত

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত