মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সূর্যোদয় থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ

উচ্চকন্ঠ   15-Oct-2025   85

Photo

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ সূর্যোদয়ের সাথে সাথে শুরু করছেন গণসংযোগ,আর শেষ করছেন গভীর রাতে।
বুধবার সকাল ৬টায় কালীগঞ্জের পৌরসভার ৬নং ওয়ার্ডের বাবরা গ্রাম থেকে শুরু হয় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদের গণসংযোগ। তারপর তিনি উপজেলার ৮নং মালিয়াট ইউনিয়নের তত্তিপুর বাজারে দুপুরে এবং বিকাল থেকে উপজেলার ১১নং রাখালগাছি ইউনিয়নের বকেরগাছি বাজার, রঘুনাথপুর বাজার, মান্দারবাড়িয়া বাজার এবং পরে ধোপাদি বাজারে রাত ৯ টায় গণসংযোগ শেষ করেন। গণসংযোগে হামিদুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ও ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করে। সাধারণ ভোটারদের কাছে তারেক রহমানের বার্তা পৌঁছে দেন এবং ধানের শীষের জন্য ভোট ভিক্ষা করেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবার রহমান মিলন, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, পৌর কৃষকদলের আহবায়ক ফুরকান আলী, পৌর কৃষকদলের সদস্য সচিব ইয়ানুর হোসেন, উপজেলা জাসাস এর আহবায়ক প্রভাষক প্রবীর বিশ্বাস সহ স্ব স্ব স্থানের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

office@ukantho.com


Photo

উপবৃত্তির টাকা দুর্নীতিবাজ শিক্ষকরা মেরে দিচ্ছেন: উপ-প্রেস সচিব

এফএনএস: গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্নীতিবাজ শিক্ষকরা শিক্ষার্থীদের...

Photo

অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন, দেশবাসীকে তারেক রহমান

এফএনএস: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে...

Photo

মসজিদের ছাদ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: ভোলার চরফ্যাশনে মসজিদের ছাদ থেকে মোতাহার (৬০) নামের এক বৃদ্ধের...

Photo

শহীদ নূর আলী কলেজের ২০২৫ এর এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরন

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের ঐতিহ্যবাহী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত