মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে আগুনে পুড়ে ছাই আটটি বসতঘর

উচ্চকন্ঠ   18-Mar-2025   37

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে ৯ টি পরিবারের ৮ টি বসত ঘর। সোমবার রাতে উপজেলার নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে ওই গ্রামের ইবাদত হোসেনের বাড়ি থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুতের মধ্যে তা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ওই গ্রামের নয়টি পরিবারের আটটি বসত ঘর।
সেসময় বসত ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র, কাপড়সহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। বর্তমান ওই নয় টি পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে।
খবর পেয়ে রাতেই মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা ও স্থানীয় রাজনৈতিক নেতারা নওদাপাড়া গ্রামে ক্ষতিগ্রস্থ পরিবারে কাছে যান।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারগুলির জন্য আর্থিক সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, শুস্ক মৌসুমে আগুন সম্পর্কে সচেতন হতে সকলকে বিনীতভাবে অনুরোধ করছি।

office@ukantho.com


Photo

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

এফএনএস: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ...

Photo

চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

এফএনএস: চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে বড়হাতিয়া ইউনিয়ন...

Photo

বক্তব্য নয়, শব্দের জন্যে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

এফএনএস:বিএনপি চেয়ারম্যান ও প্রধানপমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সাম্প্রতিক...

Photo

বিএনপি অফিসে গুলিবর্ষণ ও ককটেল হামলা, নেপথ্যে আভ্যন্তরীণ গ্রুপিং

এফএনএস: পাবনার ফরিদপুর উপজেলায় বিএনপির পার্টি অফিসে গত বৃহস্পতিবার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত