শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

যশোরে সড়ক দুর্ঘটনায় মেয়ে নিহত, মা বাবা গুরুতর আহত

উচ্চকন্ঠ   22-Aug-2025   48

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় হোসনা ইন (ইফফা) নামে ১৩ বছরের এক স্কুলছাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন তার মা ও বাবা। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে উপজেলার বিজয়রামপুর খৈয়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সুত্রে জানা যায়, কেশবপুর থেকে প্রাইভেটকারে যশোর শহরে আসার পথে একটি অজ্ঞাতপরিচয় কভার্ডভ্যান পেছন দিক থেকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এতে গাড়িতে থাকা নড়াইলের সদর উপজেলার ভওয়াখালীর ইফফা, তার বাবা গিয়াস আহমেদ সোহেল ও মা স্বপনীল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টা ১৫ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে রাত ১১টা ৫৫ মিনিটে ইফফাকে মৃত ঘোষণা করেন। আহত বাবা–মায়ের চিকিৎসা চলছে; স্বপনীল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুরে নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করল ছাত্রদল

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ২০২৫-২০২৬ সেশনের শিক্ষার্থীদের...

Photo

ঝিনাইদহে কৃষকদের দক্ষতা উন্নয়নে অবহিতকরন কর্মশালা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার কৃষকদের...

Photo

টিপকান্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা

এফএনএস: তিন বছর আগের রাজধানীর ফার্মগেট এলাকার আলোচিত টিপকান্ডের ঘটনায়...

Photo

কালীগঞ্জে কৃষকদের পাশে দাড়ালেন ইউএনও

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে কোলা বাজার সংলগ্ন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত