প্রিয় ঝিনাইদহ
মহেশপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি প্রার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 08-Feb-2026 144
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহেশপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন ঝিনাইদহ-৩ আসনের বিএনপির সাংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ মেহেদী হাসান রনি।শনিবার মতবিনিময় কালে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
উক্ত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী খান এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধারা স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ থেকে সঠিক নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান এবং আগামী নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া। এসময় বীর মুক্তিযোদ্ধারা সহ একাধিক দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
office@ukantho.com