মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ সহ পাঁচ দাবিতে ঝিনাইদহে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

উচ্চকন্ঠ   07-May-2026   43

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে এলাকায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে ঝিনাইদহে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ সময় স্মারকলিপিতে ঝিনাইদহে রেললাইন সংযোগ স্থাপন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বেশ কিছু দাবি তুলে ধরেন জেলার সচেতন নাগরিক ও সুশীল সমাজের একটি প্রতিনিধি দল।
আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রথীন্দ্র নাথ রায়ের কাছে এ স্মারকলিপি প্রদান করে ঝিনাইদহ রেল লাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি।
এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়।
স্মারকলিপি প্রদানকালে ঝিনাইদহ রেল লাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি এনএম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, অধ্যক্ষ কামাল উদ্দিন, মো. আসাদুজ্জামান, শারমিন সুলতানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদানকালে সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, পার্শ্ববর্তী জেলাগুলোতে রেল সংযোগ থাকলেও ঝিনাইদহ জেলা শহর এখনও বঞ্চিত। জেলা সদরকে রেললাইনে সংযুক্ত করার পাশাপাশি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যৌক্তিকতা রয়েছে। একই ভাবে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও নবগঙ্গা নদী সংস্কারের দাবি জানান প্রতিনিধি দলের সদস্যরা।

office@ukantho.com


Photo

আমরা কোনো দুর্নীতিগ্রস্ত-ফ্যাসিবাদ সরকার দেখতে চাই না: জামায়াত আমির

এফএনএস: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো আধিপত্যবাদ...

Photo

ঝিনাইদহে বিএনপি নেতা ধরলেন ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারিকে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরকে মাদকমুক্ত করতে পাড়া-মহল্লায়...

Photo

তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও অভিনন্দন

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন...

Photo

প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়, তরুণী গ্রেপ্তার

এফএনএস: প্রেমের অভিনয় করে প্রতারণার ফাঁদে ফেলে আব্দুল্লাহ আল কাফি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত