বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়, তরুণী গ্রেপ্তার

উচ্চকন্ঠ   18-Apr-2025   46

Photo

এফএনএস: প্রেমের অভিনয় করে প্রতারণার ফাঁদে ফেলে আব্দুল্লাহ আল কাফি নামে এক যুবকের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া ও প্রতিনিয়িত ব্ল্যাকমেইল করার অভিযোগে সানজিদা তাবাসুম স্বর্ণা (২৬) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বরগুনার পাথরঘাটা থানা এলাকা থেকে র্যাবের সহায়তায় স্থানীয় থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে ১০ এপ্রিল কাফি ওই তরুণীর বিরুদ্ধে প্রতারণার দায়ে নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে সিদ্বিরগঞ্জ থানা পুলিশের কাছে গ্রেপ্তার তরুণীকে হস্তান্তর করা হয়। গত বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা সিদ্বিরগঞ্জ থানার এসআই মনির হোসেন। তিনি বলেন, মামলার সূত্র ধরেই সানজিদা তাবাসুম স্বর্ণা নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। মামলার বাদী ও এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার তরুণী স্বর্ণার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। তিনি রাজধানীর খিলক্ষেত এলাকায় বসবাস করেন। অন্যদিকে, বাদী কাফি একজন চাকরিজীবী। ফেসবুকে পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কে জড়ানোর পর স্বর্ণার কথামতো কাফি তাকে নিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন। সে সময় কৌশলে স্বর্ণা তাদের দুই জনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে রাখতেন। এক পর্যায়ে বিভিন্ন অজুহাতে কাফির কাছে স্বর্ণা ধারের কথা বলে টাকা চাইতেন এবং কাফি সরল বিশ্বাসে টাকা দিতেন। মামলার বাদী কাফি অভিযোগ করে জানান, বিভিন্ন সময় স্বর্ণাকে দেওয়া টাকা একটা সময় ফেরত চাইতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে উল্টো তাকে নগদ ২০ লাখ টাকা না দিলে তার কাছে ধারণকৃত ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেবেন বলে হুমকি দেন। তখন কাফি আত্মসম্মানের ভয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময় ১০ লাখ টাকা দেন। গত ২২ মার্চ সকালে সিদ্বিরগঞ্জ মৌচাক বাস স্টেশনে এসে আবার স্বর্ণা টাকা চান এবং টাকা না দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেন। কাফি আরও বলেন, স্বর্ণা একজন ঠক ও প্রতারক। তিনি শুধু আমার সঙ্গে নয়, আরও বিভিন্ন পেশার ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছে। তার সঙ্গে প্রতারণার কাজে আরও দুই-তিন জন জড়িত। তার মা নিজেও বিষয়টি জানেন এবং তার বিকাশ নম্বরেই যেত প্রতারণার টাকা। ভুক্তভোগীরা নানা কারণে ভয়ে মুখ খুলতে পারছে না। আমিও বর্তমানে তার (স্বর্ণা) হুমকির কারণে নিরাপত্তাহীনতায় আছি। শুনেছি পুলিশ ও র্যাব তাকে গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ছুটি ছাড়াই প্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষা সফরে, জড়িত আছেন শিক্ষা কর্মকর্তারাও

হুমায়ুন কবির, কালীগঞ্জ,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি...

Photo

দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে-রাশেদ খাঁন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক...

Photo

কালীগঞ্জে ভিজিএফ এর চাল আত্মসাৎকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় দুঃস্থদের...

Photo

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত