রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ভিজিএফ এর চাল আত্মসাৎকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

উচ্চকন্ঠ   25-Jun-2025   48

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় দুঃস্থদের জন্য বরাদ্ধকৃত সরকারী ভিজিএফ এর চাল আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বুধবার বিকালে উপজেলার ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের জামতলা বাজারে অনুষ্টিত ওই কর্মসূচীতে কাষ্টভাঙ্গা সহ কয়েকটির গ্রামের শতাধিক মানুষ অংশ নেয়।
কাষ্টভাঙ্গা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, গত ৩ জুন ঈদের ৩ দিন আগে সরকারীভাবে ইউনিয়নের অসহায় দুঃস্থ মানুষের জন্য ভিজিএফ এর চাল বরাদ্ধ দেওয়া হয়। বরাদ্ধকৃত ওই চালের মধ্যে প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও মেম্বর হজরত আলী ৩০ মন চাল আত্মসাৎ করে পাচার করে। পরে সেই চাল কাষ্টভাঙ্গা গ্রামের মৎসচাষী মোহন লাল অমিতের নিকট বিক্রি করে। এ ঘটনা জানাজানি হলে টনক নড়ে উপজেলা প্রশাসনের। কারা ঘটনাস্থলে গিয়ে ওই চাল জব্দ করে এবং গ্রাম পুলিশের তত্বাবধানে রেখে আসেন। এ ঘটনা নিয়ে উপজেলা প্রশাসন সহকারী কমিশনার (ভূমি) শাহীর আলমকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু এর ২২ দিন অতিবাহিত হলেও আজও তদন্ত সম্পন্ন বা চাল আত্মসাৎকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। এতে ক্ষোভে ফুসে উঠেছে এলাকাবাসী। তারা অভিযুক্ত দুই মেম্বরসহ চাল আত্মসাৎকারী জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক শাস্তির দাবী জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে ঘোষনা দেন।
মানববন্ধনে অংশ নিয়ে গ্রামবাসীদের মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও ইছালী কলেজের প্রভাষক মিজানুর রহমান মিলন, কাষ্টভাঙ্গা ইউনিয়নের সাবেক মেম্বর ফিরোজ ইকবাল, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মাহবুবুর রহমান ব্যবসায়ী অমিত হাসান ও সোহেল রানা প্রমুখ। শেষে দুর্নিতী মুক্ত ইউনিয়ন পরিসদের দাবীতে এক বিক্ষোভ মিছিল বের করে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ পাঁচদফা দাবী পুরণে সরকারী শিক্ষকদের সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর...

Photo

যশোরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক ;যশোরে সাপের দংশনে তামান্না (২০) নামে...

Photo

কালীগঞ্জে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয়...

Photo

ঝিনাইদহে এক হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার সঙ্গে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত