বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, মহামানব প্রতিষ্ঠার জন্য নয়: আমির খসরু

উচ্চকন্ঠ   28-Apr-2025   43

Photo

এফএনএস: ‘জনগণ ভোট দিতে চাইছে না, অন্তর্বর্তীকালীন সরকারকে পছন্দ করছে’, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের মধ্যদিয়ে সরকার গঠন করে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে। কোনো মহামানব প্রতিষ্ঠার জন্য নয়। সোমবার গুলশানে চেয়ারপারসনের অফিসে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আমির খসরু মাহমুদ এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু প্রশ্ন করেন, জনগণ ভোট চাইছেন না তা কীভাবে বুঝলেন। বিগত আন্দোলনে প্রধান রাজনৈতিক দল বিএনপিসহ প্রায় ৫০টি রাজনৈতিক দলের বক্তব্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আমির খসরু কিছুদিন আগে মুহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে বলেন, আমরা বিশ্বাস করি, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে যে প্রতিশ্রুতি বা বক্তব্য দিয়েছেন, তার ব্যত্যয় হবে না। তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা বিএনপির সঙ্গে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকের বক্তব্যকে পুনরায় ঘোষণা দিয়েছেন- জুনের মধ্যে নির্বাচন প্রশ্নে জাতীয় ঐকমত্য প্রতিফলিত হয়েছে।

office@ukantho.com


Photo

নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে বললেন তারেক রহমান

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে...

Photo

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী প্রতিবেশী গ্রেফতার

এফএনএস: শেরপুরের নকলা উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০...

Photo

ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ: আহবায়ক রাসেল, সদস্য সচিব ইমন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: একঝাঁক উদ্যোমী ও কর্মঠ তরুণ...

Photo

উত্তর বা দক্ষিণপন্থি নয়, বিএনপি মধ্যপন্থি দল: সালাহউদ্দিন

এফএনএস: বিএনপি মধ্যপন্থি দল, দক্ষিণ বা উত্তরপন্থি নয়- এমন মন্তব্য করেছেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত