প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে গণতন্ত্রের মা সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত
উচ্চকন্ঠ 15-Aug-2026 45
একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ কালীগঞ্জে ১৫ আগস্ট গণতন্ত্রের মা সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে বিকাল ৪টায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আতিয়ার রহমান সভাপতিত্ব উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ হামিদুল ইসলাম হামিদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জনাব তবিবুর রহমান মিনি, আবুল কালাম আজাদ, ইসরাইল হোসেন জীবন, পৌর বিএনপির সাবেক সভাপতি এস এম শামসুল আলম, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, বিএনপি নেতা আশরাফুজ্জামান লাল, জুমারত আলী, আব্দুল মাজেদ, কামরুল ইসলাম মুন্সি, বাবুল আক্তার, মোজাম্মেল হোসেন, আফতাব হোসেন সহ উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুজ্জামান স্বপন, মোস্তাফিজুর রহমান কাজল, গোলাম মোর্তজা জিকো, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহিন লস্কর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হোসাইন, কৃষকদল নেতা ফুরকান আলী, ইয়ানুর রহমান সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার সকল গুণাবলি তুলে ধরেন।
office@ukantho.com