সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

উচ্চকন্ঠ   08-Nov-2025   92

Photo

মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার মাধ্যমে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
৮ নভেম্বর শনিবার বিকালে নলডাঙ্গা ভূষণ হাই স্কুল মাঠ প্রাঙ্গণে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতার সভাপতিত্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় এক সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়।
র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূষণ হাই স্কুল মাঠে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, কালীগঞ্জের মাটি সাইফুল ইসলাম ফিরোজের ঘাঁটি। এই ঝিনাইদহ ৪ আসনে একমাত্র যোগ্য প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। আমরা আশা করি, দেশনায়ক তারেক রহমান যথাযথ মর্যাদায় তাকে ধানের শীষের মনোনয়ন দেবেন।
বক্তারা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নিতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, জাবেদ আলী, আনোয়ার হোসেন, আলী লস্কর, মোহাম্মদ আলী জিন্নাহ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপন, থানা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়ালসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

office@ukantho.com


Photo

মানিকগঞ্জ হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য স্থায়ী বহিষ্কার

এফএনএস: মানিকগঞ্জ জেলা হাসপাতালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সেখানে...

Photo

স্বৈরাচার পতনের এক বছর পূর্তিতে কালীগঞ্জে বিএনপির বিজয় র‌্যালি

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: স্বৈরাচার আওয়ামীলীগ সরকার...

Photo

দেশটা কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের না: সারজিস আলম

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...

Photo

রাজধানীতে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

এফএনএস:রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত