রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ সীমান্তে তিন মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

উচ্চকন্ঠ   06-Jul-2025   66

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক ওয়াসিম আকরাম (২৮) এর মরদেহ অবশেষে দেশে ফিরেছে। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের দীর্ঘ প্রচেষ্টার ফলে মরদেহ দেশে ফেরায় সন্তোষ জানিয়েছেন নিহতের স্বজনরা। মরদেহ নিহতের স্বজন ও পরিবারের কাছে শনিবার বিকালে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিহত ওয়াসিম আকরাম মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে।
বিজিবি জানিয়েছে, চলতি বছরের ১১ এপ্রিল ইছামতী নদীর ভারতীয় অংশে গুলিবিদ্ধ যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলী ঘটনাস্থলে বাংলাদেশ অংশে দাঁড়িয়ে মরদেহটি তার তার ছেলে ওয়াসিম আকরামের বলে দাবি করে। ওই সময় বিএসএফ মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করে।
পরে মরদেহ ফিরে পেতে বিজিবি’র কাছে লিখিত আবেদন করে ওয়াসিমের বাবা রমজান আলী। আবেদনের প্রেক্ষিতে মহেশপুর ৫৮ বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। ধারাবাহিক যোগাযোগের ফলে ভারতীয় পুলিশ ও বিএসএফ বাংলাদেশি ওই যুবকের মরদেহ ফেরত দেয়ার উদ্যোগ নেয়।
পরে শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে মেইন সীমান্ত পিলার ৬০ এর নিকটে বিজিবি ও বিএসএফ ও দুই দেশের পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর ও গ্রহণ সম্পন্ন হয়।
নিহত ওয়াসিম আকরামের বাবা রমজান আলী (৬০) এবং তার বড় ভাই মেহেদী হাসান (৩৫) মরদেহ গ্রহণ করে।
পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বাঘাডাঙ্গা গ্রামে ওয়াসিম আকরামের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে গুলিবিদ্ধ হন ওয়াসিম আকরাম। পরে তার মরদেহ সীমান্তবর্তী ইছামতী নদীর ভারতীয় অংশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

office@ukantho.com


Photo

দ্রুতই বিএনপির মনোনয়ন চূড়ান্ত করা হবে: ডা. জাহিদ

এফএনএস: দ্রুতই বিএনপি দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বলে জানিয়েছেন বিএনপির...

Photo

শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক প্রভাব বরদাশত করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

এফএনএস: শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত ও দলীয়করণমুক্ত রাখার অঙ্গীকার...

Photo

সীমান্ত হত্যার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে: সারজিস আলম

এফএনএস: সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য...

Photo

হরিণাকুন্ডু সরকারি লালন শাহ কলেজে পিঠা উৎসব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলার লোকজ ঐতিহ্য এবং নারীদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত