শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ

উচ্চকন্ঠ   29-Apr-2025   80

Photo

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানের একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। যার মূল্য ধরা হয়েছে, ৫৭ লাখ টাকা। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম ফ্ল্যাট জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, সায়মা ওয়াজেদ পুতুল স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিস্পত্তির আগে এ সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির স্থাবর সম্পদ বা সম্পত্তির মালিকানা যেন পরিবর্তন বা স্থানান্তর কিংবা অন্য কোনও প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন; এজন্য ফ্ল্যাটটি জব্দ করা প্রয়োজন। এর আগে গত ১১ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে থাকা ধানমন্ডির ‘সুধা সদন’ বাড়িটি জব্দের আদেশ দেন আদালত। একইসঙ্গে শেখ হাসিনার বোন শেখ রেহেনা সিদ্দিক, রেহেনার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে থাকা জমিসহ বাড়ি ও আটটি ফ্ল্যাট জব্দের আদেশ দেয়া হয়। এসব সম্পদের বাজার মূল্য ৮ কোটি ৫২ লাখ ৫ হাজার ৩২০ টাকা। পাশাপাশি শেখ হাসিনা ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২৪ টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এর আগে ৪ মার্চ পুতুলের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। গত ১৮ মার্চ শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৮০৫ টাকা রয়েছে। গত ৯ এপ্রিল শেখ হাসিনা, শেখ রেহানা, সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১৬ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকাসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

office@ukantho.com


Photo

মহেশপুরে জামায়াত ও বিএনপির কর্মীদের সংঘর্ষে ৬ জন আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে বিএনপি...

Photo

ঝিনাইদহে ২৭ উপকারভোগীর মাঝে প্রায় ২৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অসহায় দুস্থ রোগী, অসচ্ছল...

Photo

মোটরসাইকেলে বাসের ধাক্কায় তিন বন্ধুর মৃত্যু

এফএনএস: নরসিংদীর শিবপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কায় তিন বন্ধু প্রাণ...

Photo

বগুড়ায় চুরি করতে দেখে ফেলায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২

এফএনএস: বগুড়ার গাবতলী উপজেলার মমিনহাটা গ্রামে রিতা মজুমদার (৫০) নামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত