রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

মোটরসাইকেলে বাসের ধাক্কায় তিন বন্ধুর মৃত্যু

উচ্চকন্ঠ   10-Jun-2025   46

Photo

এফএনএস: নরসিংদীর শিবপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কায় তিন বন্ধু প্রাণ হারিয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ইটাখোলা- মঠখলা আঞ্চলিক সড়কে উপজেলার বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩) ও বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০)। পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় সাইফুল, আশিক ও অপু মোটরসাইকেলে করে নরসিংদী শহরে খেলার সামগ্রী কিনতে গিয়েছিলেন। এরপর রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে বান্দারদিয়া এলাকায় বাসের ধাক্কায় তারা গুরুতর আহত হন। এসময় দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাইফুল ইসলাম ও আশিক মিয়ার মৃত্যু হয়েছে বলে জানান। আর আহত অপুকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়। নিহতদের আরেক বন্ধু ওবায়দুল হক জানান, তারা তিন বন্ধুই নিয়মিত খেলাধুলা করতেন। তারা খেলার সামগ্রী কিনে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

office@ukantho.com


Photo

গণভোট ঘিরে সামাজিক মাধ্যমে হ্যাঁ-না ক্যাম্পেইন

এফএনএস: জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে গত কয়েকদিন ধরেই দেশের জাতীয়...

Photo

সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬: ম্যাচে ৯নং ওর্য়াড দলের জয়লাভ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট...

Photo

সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করেন: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,...

Photo

বিডিআর হত্যাকান্ডের ষড়যন্ত্র করে প্রতিবেশি দেশ: অ্যাটর্নি জেনারেল

এফএনএস: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশে আধিপত্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত