বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নারায়ণগঞ্জে মোটরসাইকেল আটকে গুলি করে-কুপিয়ে ছিনতাই

উচ্চকন্ঠ   12-Sep-2025   54

Photo

এফএনএস: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল আরোহী দুই যুবকের ওপর হামলা এবং মোবাইল ফোন ও বাইক ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাঞ্চন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় জিসান ও ফয়সাল নামের দুই মোটরসাইকেল আরোহীর ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাদের আহত করে এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। কুমিল্লার লালমাই উপজেলার বাসিন্দা জিসানের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একদল দুর্বৃত্ত কয়েকটি বাইক নিয়ে এসে পথ আটকে হামলা চালায়। এ সময় ভুক্তভোগীরা জীবন বাঁচাতে দৌড়াতে থাকেন। ভিডিওর বিবরণে জানানো হয়, জিসান ও ফয়সালকে লক্ষ্য করে পাঁচ-ছয়টি গুলি করা হয়। সেই সঙ্গে দুজনকে দা দিয়ে কোপানো হয়। হামলায় জিসানের হাতের একটি আঙুল পড়ে যায় এবং ফয়সালের মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে। দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেল ও আইফোন নিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় পাশ দিয়ে যাওয়া এক ট্রাকচালকের সহকারী জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দিলে রূপগঞ্জ থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। প্রথমে তাদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং পরে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করেছে। আসামিদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মালপত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সদর দপ্তর জানায়, অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের জন্য একাধিক দল মাঠে কাজ করছে। শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।

office@ukantho.com


Photo

উচ্চকন্ঠ নিউজে সংবাদ প্রকাশের জেরে বন্ধ হচ্ছে ডায়াবেটিক সমিতির নির্বাচন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: শনিবার ২২ শে ফেব্রয়ারী ছিল মনোনয়নপত্র...

Photo

‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’: স্লোগানে উত্তাল শাহাবাগ

এফএনএস: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার...

Photo

ভোলায় ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেপ্তার ২

এফএনএস: ভোলার তজুমদ্দিনে ধর্ষণের পর ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে...

Photo

বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি: মির্জা ফখরুল

এফএনএস:এ দেশে যা কিছু ভালো, সবকিছু দিয়েছে বিএনপি। আর সেই বিএনপির বিরুদ্ধে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত