মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ভোলায় ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেপ্তার ২

উচ্চকন্ঠ   08-Jul-2025   48

Photo

এফএনএস: ভোলার তজুমদ্দিনে ধর্ষণের পর ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই জন হলেন- উপজেলার চাচড়া ইউনিয়নের বাসিন্দা গিয়াস উদ্দিন ফরাজি (২৮) ও রাসেল (৩২)। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহারে থেকে জানা গেছে, ভুক্তভোগী নারীর (২৫) স্বামী মারা গেছেন, বাবার বাড়িতে থাকেন। ১০ জুন রাতে ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। তার মা ও ভাই বাড়িতে ছিলেন না। রাতে শৌচাগারে যাওয়ার জন্য তিনি বাইরে বের হন। তখন গিয়াস উদ্দিন ও রাসেল তাকে জোর করে তুলে নিয়ে যায়। গিয়াস উদ্দিন ধর্ষণ করে ও রাসেল ভিডিও ধারণ করে। পরে তাকে নিয়মিত শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয়। রাজি না হলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ওই ঘটনায় ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে গত রবিবার তজুমদ্দিন থানায় মামলা করেন। মামলার বাদী বলেন, তিনি বিষয়টি জানতে পেরে মানসম্মানের ভয়ে এত দিন কিছু বলেননি। কিন্তু রাস্তায় বের হলে আসামিরা তাকে আকার-ইঙ্গিতে নানা কিছু বলতো। বোনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিত। নানা রকম ভয়ভীতি দেখিয়ে তাদের অতিষ্ঠ করে তোলে। তাকে গাঁজা-মাদক দিয়ে ধরিয়ে দেবেন বলেও হুমকি দেন। তজুমদ্দিন থানার ওসি মহব্বত খাঁ বলেন, মামলার করার পর গত সোমবার সকালে ওই নারীকে ভোলা সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। পরে তিনি আদালতে জবানবন্দি দেন। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ভিজিএফ এর চাল উদ্ধারের ঘটনায় তদন্তে গড়িমসির অভিযোগ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারের বিশেষ...

Photo

ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আদালতে অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি

এফএনএস: ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার...

Photo

সূক্ষ্ম চালে বাজিমাত ঝিনাইদহে আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন রাবিদ ও সিএম আবজিদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কালো-সাদা ৬৪ ঘরের ক্যানভাসে প্রখর...

Photo

আশা চাপরাইল শাখার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার চাপরাইল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত