প্রিয় ঝিনাইদহ
আশা চাপরাইল শাখার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা
উচ্চকন্ঠ 19-May-2025 48
একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজার শাখা, আশা এনজিওর উদ্যোগে ৩ দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. এমদাদুল হাসান, প্রশাসক, ৪নং নিয়ামতপুর ইউনিয়ন। বিশেয অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মশিয়ার রহমান, অ্ধ্যক্ষ, আবুবকর বিশ্বাস মকসেদ আলী কলেজ। আরও বক্তব্য দেন ডা. দুলাল চন্দ্র চক্রবর্তী, ডা. বিদ্যুৎ ভট্টাচার্য, মো. মিজানুর রহমান। সভায় সভাপতিত্ব করেন গোলাম মোস্তফা, এস,ডি, এম, আশা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , আশার উদ্দেশ্য আদর্শকে আমরা সাধুবাদ জানাই। যার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপকৃত হবে। এর মাধ্যমে সমাজে ও দেশ এগিয়ে যাবে।
উল্লেখ্য, আশা দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে ১৯৭৮ সালে যাত্রা শুরু করে। শ্রমজীবি ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের অধিকার আাদায়ের জন্য বিভিন্ন সামাজিক কর্মসূচী বাস্তবায়নই প্রাধান লক্ষ্য। আশা ক্ষুদ্র ঋণের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড যেমন শিক্ষা, স্বাস্থ্য, সেনিটেশন সহ অনেক সামাজিক উন্নয়ন মুলক কাজ করে থাকে। যা আশা এনজিও সম্পূর্ণ নিজ আর্থয়ানে করে থাকে। আশা এনজিও প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য ২০১১ সালে প্রাথমিক শিক্ষা কর্মসূচী চালু করে যা প্রাথমিক পর্যায়ে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চালু করা হয়। সমাজের ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করাই আশার মুল উদ্দেশ্যে। এছাড়া দরিদ্র্য জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতিটি ব্রাঞ্চে ফ্রী স্বাস্থ্য মেডিক্যাল ও ফিজিওথেরাপি ক্যাম্প পরিচালনা করে থাকে।
office@ukantho.com