শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

উচ্চকন্ঠ   10-Mar-2025   61

Photo

এফএনএস: রাজধানীর গুলশান বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় দশ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সজল হোসেন পলাশকে (৪০) গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। গত রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলশান থানা পুলিশ সোমবার দুপুর ১টার দিকে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার এসআই নাঈম উদ্দিন সুজন বলেন, ধর্ষণের শিকার শিশুর মা জানান গত রোববার সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্ত সজল হোসেন পলাশ শিশুটিকে বাসায় একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তী সময়ে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি জানালে তারা থানায় এসে এসব অভিযোগ জানান। এসআই জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ শিশুটিকে মেডিকেল চেকআপের জন্য সোমবার দুপুরে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে আসেন। বর্তমানে শিশুটি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় অভিযুক্ত সজল হোসেন পলাশকে গ্রেপ্তার করা হয়েছে।

office@ukantho.com


Photo

দিল্লি থেকে ঢাকার মসনদ নির্ধারিত হবে না: হাসনাত

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন,...

Photo

কালীগঞ্জে হাইয়া আল ফালার উদ্যোগে অর্থ প্রদান

একরামুল ইসলাম তুষার, (কালীগঞ্জে) ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ কালীগঞ্জে...

Photo

ঝিনাইদহ সদর উপজেলায় জামায়াতের রুকনদের নিয়ে ইফতার মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ...

Photo

জুলাই বিপ্লবকে কটুক্তি করে ফেসবুকে পোস্ট করায় নড়াইলে ছাত্রলীগ নেতা আটক

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে জুলাই বিপ্লবকে নিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত